রায়গঞ্জ: রাইস মিলের দেওয়াল চাপা পড়ে এক কর্মীর মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য করনদিঘির তিতপুকুর এলাকায়
রাইস মিলের দেওয়াল চাপা পড়ে এক কর্মীর মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য করনদিঘির তিতপুকুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত ব্যক্তির নাম দুলাল চন্দ্র সিংহ, বয়েস আনুমানিক ৫৫ বছর, বাড়ি করনদিঘির বেলদহী এলাকায়। পরিবারের দাবী সোমবার বিকালে আচমকাই ওই ব্যাক্তির কর্মক্ষেত্র তিতপুকুরের রাইস মিলে একটি দেওয়াল ভেঙে পড়ে। দেওয়ালের নিচে চাপা পড়ে যায় ওই কর্মী।