মানিকচক ব্লকের হাড্ডা টোলা এলাকায় গীতা পাঠ সমিতির উদ্যোগ মতো ৫০০ কণ্ঠে গীতা পাঠ ও হনুমান চল্লিশা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মী মানুষজন একত্রিতভাবে এই অনুষ্ঠানে মেতে উঠেছে। সকলের সহযোগিতার মধ্য দিয়ে ধর্মীয় আস্থা আবেগকে সামনে রেখে চলছে এই গীতা পাঠ ও হনুমান চল্লিশার অনুষ্ঠান। সনাতন ধর্মী মানুষজন সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে মেতে থাকলো এবং ধর্মীয় বিভিন্ন কর্মসূচি পালন করে।