রবিবার সাত সকালেই পুরুলিয়ার সাঁওতালডি থানার অন্তর্গত দেউলী অঞ্চলের পাহাড়ীগোড়া পাহাড় থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাহাড়ে গরু চরাতে গিয়ে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে পাহাড়ের মাঝামাঝি অংশে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি সাঁওতালডি থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সকাল আনুমান