খড়গপুর ১: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস উদযাপন খড়্গপুরে, মূর্তি স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি
আজ ৬ জুলাই ২০২৫, ভারতমাতার মহান সন্তান ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষে খড়্গপুর সদর-১ মন্ডল বিজেপির পক্ষ থেকে আয়োজিত হল বিশেষ কর্মসূচি। খড়্গপুরের ধোবীঘাট এলাকায় (শ্যাম বাবা মন্দিরের সামনে) আজ রবিবার দুপুর প্রায় দুটো নাগাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপন করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির মাধ্যমে শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে শ্রদ্ধা জানানো হয়নি, পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে।