মা-বাবাকে হারিয়েও থামেনি লড়াই: দিদার হাত ধরে শারীরিক অক্ষমতা জয় করে দত্তপুকুরে মাধ্যমিক দিচ্ছে রাহান জীবনযুদ্ধে হার না মানা এক লড়াকু সৈনিকের নাম রাহান গাজী। শৈশবেই হারিয়েছেন মাকে, বাবাও সঙ্গ ছেড়েছেন অনেকদিন। কিন্তু দাদু-দিদার স্নেহে এবং নিজের অদম্য জেদে আজ সে মাধ্যমিক পরীক্ষার্থী। শারীরিক অক্ষমতার কারণে সোজা হয়ে বেঞ্চে বসার ক্ষমতা নেই, তবুও মাটিতে বসেই পরীক্ষা দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে দত্তপুকুর আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুলে হাজির হলো ছোট জাগুলিয়ার এই কিশ