সিঙিমারী মদনাকুড়ায় গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা, ভাঙচুর শ্বশুরবাড়িতে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শুক্রবার দুপুর দুটো নাগাদ চাঞ্চল্য ছড়াল বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের সিঙিমারী মদনাকুড়া গ্রামে। ঘটনার জেরে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় মৃতার শ্বশুরবাড়িতে। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক।