চাকদা: মনোসপোতার ষষ্টিতলায় টোটো থেকে 212 বোতল মদ বাজেয়াপ্ত করল পুলিশ, গ্রেপ্তার 1
Chakdah, Nadia | Jul 6, 2025 গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি টোটো গাড়ী থেকে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করলো চাকদা থানার পুলিশ। সূত্রের খবর, শনিবার বিকেলে শান্তিপুর পুলিশ গোপন সূত্রে খবর পায়, চাকদা থানার মনসাপোতা এলাকায় টোটো গাড়ি করে বিপুল পরিমাণ মদ নিয়ে যাওয়া হচ্ছে। আর এর পরই চাকদা পুলিশ অভিযান চালিয়ে মনোসপোতার ষষ্টিতলা এলাকায় একটি টোটো গাড়ী আটক করে। পুলিশ সূত্রে খবর, আটক টোটো গাড়িতে তল্লাশি চালিয়ে 140 বোতল দেশী মদ,24 বোতল বিয়ার ও 48 বোতল হুইস্কি বাজেয়াপ্ত করে।