চলন্ত মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত মোটরবাইক আরোহী যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ হাড়োয়া ব্লকের হাড়োয়া -মাদারতলা রোডের জ্যাঙ্গাল আটি এলাকায়,পুলিশ ও স্থানীয়দের সাহায্যে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে। পরবর্তীতে চিকিৎসার জন্য আহত যুবককে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে পরিবার সূত্রে।