পথশ্রী চার প্রকল্পে বারাসত দু নম্বর ব্লকে মোট ৭১ কিলোমিটার রাস্তা হবে। এজন্য মোট অর্থ বরাদ্দ করা হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। বৃহস্পতিবার নদীয়া থেকে ভার্চুয়ালি পথশ্রী চার প্রকল্পের কুড়ি হাজার কিলোমিটার রাস্তার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ শাসন গ্রাম পঞ্চায়েতের ডেওপুকুর ফুটবল মাঠ প্রাঙ্গণ থেকে বারাসত ২ পঞ্চায়েত সমিতির "পথশ্রী চার" প্রকল্পের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি