সারেঙ্গা: চিলতোড়ে তৃণমূলের সহায়তা শিবির পরিদর্শন করলেন তৃণমূল কংগ্রসের রাজ্য সম্পাদক ও বিধায়ক
বাঁকুড়ার চিলতোড়ে তৃণমূল কংগ্রেসের সহায়তা শিবির পরিদর্শন করলেন রাজ্য তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জী ও বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি অরুপ চক্রবর্তী। এদিন দুপুর প্রায় ১.৩০ মিনিট নাগাদ তিনি সেখানে যান এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন। উল্লেখ্য রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে সহায়তা শিবির, একশ দিনের কাজের টাকা মানুষ যাতে সুষ্ঠুভাবে পায় তার জন্য এই সিবির চালু হয়েছে। সেই শিবিরেই গেলেন সায়ন্তিকা ব্যানার্জি ও অরূপ চক্রবর্তী।