রায়দিঘি থানার অন্তর্গত ভান্ডারীচক এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধর। পরিবার সূত্রে জানা গেছে, ভান্ডারীচক এলাকায় নিজের বাড়ির ধারে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধ। সেই সময় একটি বাইক কোম্পানিরঠেক থেকে চৈতন্য মোড়ের দিকে যাচ্ছিল। হঠাৎ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। শব্দ শুনে পরিবারের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর কর্তব্যর