বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে একপ্রকারে যুদ্ধ ঘোষণা করেছে মালদা জেলা কৃষাণ জাতি সেবা সমিতি। এবারে আগত নির্বাচনে সংগঠনের সদস্যদের নিয়ে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করতে প্রস্তুতি কিষান জাতি সেবা সমিতির। কোর কমিটির বৈঠকের মধ্য দিয়ে সংগঠনের আগামী দিনের প্রস্তুতি নিয়ে তৎপরতা তাদের। মালদহের মানিকচকের রাধুটলা এলাকায় মালদা জেলা কিষান জাতি সমিতির কোর কমিটির বৈঠক আয়োজিত হলো। জেলার সমস্ত ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের উপস্থিতিতে এই বৈঠক করা হয়।