সোমবার সকাল ন'টা নাগাদ নিউটাউন ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বলেন উনি বুঝতে পারছেন যে, যত ভুয়ো ভোটার ছিল সব ছাটাই হয়ে যাবে। উনার পক্ষে জেতা মুশকিল হয়ে যাবে, সেই জন্য শেষ চেষ্টা করছেন।