ঝালদা ১: ঝালদাতে সুশান্ত মাহাতোর নির্বাচনী জনসভায় অভিষেকের হাত ধরে JLKM - এর জেলা সভাপতি যোগ দিল তৃণমূল কংগ্রেসে
অভিষেকের জনসভায় দুই হেভিওয়েট নেতার যোগ দিল তৃণমূল কংগ্রেসে। সোমবার দুপুর তিনটা নাগাদ বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতোর সমর্থনে জনসভা করতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা হয় ঝালদা ১ নম্বর ব্লকের ইচাগ অঞ্চলের কেন্দুয়াডি ১০৮ কুঞ্জ ময়দানে। মঞ্চে অভিষেকের ভাষণ শুরুর আগেই জেএলকেএম পার্টির জেলা সভাপতি গোপাল মাহাতো ও আদিবাসী কুড়মি সমাজের নেতা ভদ্রদুলাল মাহাতো অভিষেকর হাত ধরে তৃণমূলে যোগ দেন।