ঝালদা ১: ফের একবার বিজেপিতে যোগদান ঝালদার তুলিনে
ফের একবার বিজেপিতে যোগদান ঝালদার তুলিনে বাঘমুন্ডি বিধানসভার তুলিন অঞ্চলের চপদ বুথ থেকে কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি বিভিষন মাহাতো সমেত ৩৬ টি পরিবার আজ রবিবার বিকাল প্রায় চারটা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে জানালেন জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো। যতই ভোট সামনে আসছে ততই রাজনৈতিক বিভিন্ন ধরনের সমীকরণ উঠে আসছে। সেই মাঝে দল বদলের ঘটনা প্রায় দিন সামনে আসছে।