মাধ্যমিকের প্রশ্নপত্র বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে। সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বাসন্তী থানা থেকে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্র চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দিরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল প্রশ্নপত্র বোঝাই একটি গাড়ি। বাসন্তীর আমঝাড়া বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক মহিলা পুলিশ কর্মী সহ মোট দুজন পুলিশ কর্মী জখম হয়েছেন। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যাদিকে বাসন্তী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্র