খাতড়া: আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কপিলা গ্রামে তৃণমূল কংগ্রেসের বিশেষ পাড়া বৈঠক অনুষ্ঠিত হল
Khatra, Bankura | Feb 21, 2024 আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে খাতড়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিশেষ পাড়া বৈঠক অনুষ্ঠিত হল। আজ বিকেল চারটা নাগাদ খাতড়া ব্লকের দহলা অঞ্চলের কপিলা গ্রামে ওই বিশেষ পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন খাতড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুমন বন্দ্যোপাধ্যায়, দহলা অঞ্চল সভাপতি, অঞ্চল যুব সভাপতি সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ।