এস আই আর এর হয়রানি ঠেকাতে অনেক আগেই হাড়োয়া বিধানসভার ওয়ার রুম চালু হয়েছে বারাসত ২ ব্লকের খড়িবাড়ি এলাকায়। প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে ওয়ার রুম।বুধবার বিকেল তিনটে নাগাদ ওয়ার রুম পরিদর্শন করেন বারাসত ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক সহ অন্যান্যরা।