সংগঠনের মধ্যে ভ্রাতৃত্ব বোধ আনতে এবং আগামী বিধানসভা নির্বাচনে ইউনিয়নের সদস্যদের ঐক্যবদ্ধ করতে অভিনব উদ্যোগ নিলেন বারাসত ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রউফ। শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত খড়িবাড়ি এলাকায় খড়িবাড়ি টোটো ইউনিয়নের কর্মকর্তা এবং সমস্ত টোটো চালকদের নিয়ে বনভোজনের আয়োজন করেন আব্দুর রউফ।