এলাকাবাসীর পানীয় জলের সংকট মেটাতে বসানো হলো সাবমারসিবল পাম্প। মুখ্যমন্ত্রীর 'আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্পের আওতায় বুথ পিছু 10 লক্ষ টাকার মধ্যে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে আজ অর্থাৎ বুধবার দুপুর দুটো নাগাদ সেই প্রকল্প বাস্তবে রূপান্তরিত হল মিয়ারঘেরি 165 পাটে। উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্য সহ এলাকাবাসী।