বাঘমুণ্ডী: অযোধ্যা রাম মন্দিরে পুজো দিয়ে জন সম্পর্কে নামলেন বিজেপি প্রার্থী রহিদাস মাহাত
অযোধ্যা রাম মন্দিরে পুজো দিয়ে জন সম্পর্কে নামলেন বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো। আর মাত্র কয়েকটা দিন পর বিধানসভা নির্বাচন। সমস্ত প্রার্থীরা জন সম্পর্কে নেমেছেন। সেই মতো আজ রামনবমীর বিশেষ দিনে শুক্রবার বিকাল প্রায় ছয়টা নাগাদ বাগমুন্ডি ব্লকের অযোধ্যা রাম মন্দিরে পুজো দিয়ে এলাকায় জন সম্পর্কে নামলেন বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলার সহ-সভাপতি বিজেপি নেতা কেদার সিং মুড়া সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।