ঝালদা ১: ঝালদা এলাকায় শক্তিকেন্দ্র ভিত্তিক বৈঠকে বিজেপির প্রার্থী
ঝালদা এলাকায় শক্তিকেন্দ্র ভিত্তিক বৈঠকে বিজেপির প্রার্থী। শনিবার দুপুর প্রায় বারোটা নাগাদ। বাঘমুন্ডি বিধানসভার ঝালদা ১ নম্বর ব্লকের ঝালদা দড়দা ১,২, মাঠারি খামার ১, মাড়ু মসিনা ১ নং শক্তি কেন্দ্রের নেতাকর্মীদের নিয়ে বিজেপির বৈঠক অনুষ্ঠিত হলো ঝালদা এলাকায় । মূলত বাঘমুন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী রহিদাস মাহাতোর সমর্থনে এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই এলাকা থেকে যাতে বেশি সংখ্যায় বিজেপির ফলাফল ভালো হয়, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়।