বিজেপি সব নেতা কর্মীদের মাতাল ও নেশাগ্রস্ত বলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির মহিলা মোর্চা। বুধবার রাতে রামপুরহাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক জেলা সভানেত্রী রশ্মি দে। সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম জেলার নেতা নেত্রীরা