লক্ষ্মীর ভান্ডারের পর এবার স্কুলে ‘আমার ঘট’: খুদেদের সঞ্চয়ী করতে অভিনব উদ্যোগ দত্তপুকুর আদর্শ এফপি স্কুলের রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যখন ছাত্রাবভাবের ছবি ফুটে উঠছে, তখন সম্পূর্ণ উল্টো পথ হেঁটে নজির গড়ল উত্তর ২৪ পরগনার বারাসাত ১ নম্বর ব্লকের দত্তপুকুর আদর্শ এফপি প্রাইমারি স্কুল। আধুনিক পরিকাঠামো এবং উচ্চমানের পড়াশোনার পাশাপাশি এবার ছাত্র-ছাত্রীদের সাশ্রয়মুখী করে তুলতে ‘আমার ঘট’ নামক এক অনন্য কর্মসূচি শুরু করলেন স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক