বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ক্রমশ সংগঠনকে চাঙ্গা করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন প্রত্যেক রাজনৈতিক নেতৃত্ব।। বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নাড়ু গোপাল মুখার্জি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বহরমপুর শহরের আনাচে-কানাচে সংগঠনকে মজবুত করতে দলীয় কর্মীদের নিয়ে একাধিক সাংগঠনিক কর্মসূচির আয়োজন করছেন প্রত্যেক দিনই।এদিন শহরের ৫ নাম্বার ওয়ার্ড সৈদাবাদ এলাকায় স্থায়ীভাবে উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের।