ছাতনা: আধুনিক উদ্যানপালনে স্বনির্ভরতার পথ, শুশুনিয়ায় কৃষক প্রশিক্ষণ শিবির
পশ্চিমবঙ্গ সরকারের সুসংহত উদ্যানপালন উন্নয়ন মিশনের অধীনে বাঁকুড়া জেলা উদ্যানপালন দপ্তরের উদ্যোগে ছাতনার শুশুনিয়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ছাতনা ব্লকের কৃষকদের আধুনিক ফল ও সবজি চাষ, জৈব সার ব্যবহার, রোগ-পোকা দমন ও সরকারি প্রকল্পের তথ্য দেওয়া হয়। শেষে বীজ ও সার বিতরণ করা হয়।