২০২৬ বিধানসভা নির্বাচন কে সামনে রেখে বিজেপি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের নির্দেশে আজ চন্দ্রকোনা বিধানসভার ক্ষিরপাই এলাকায় "বুথ বিজয় অভিযান" কর্মশালা অনুষ্ঠিত হল ক্ষিরপাই শহর এলাকায়। বিজেপি নেতৃত্বদের উপস্থিতিতে আজ বিকেল ৪ টা নাগাদ "বুথ বিজয় অভিযান" এর আয়োজন করা হয় ক্ষীরপাই এলাকায়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের উদ্দেশ্যে একসঙ্গে কাজ করার বার্তা দেওয়া হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ।