দত্তপুকুর মন্ডলগাথী এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক ৪ জন ৩৫ নম্বর জাতীয় সড়কের মন্ডলগাথী এলাকায় দুই বাইকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন চারজন আরোহী। সোমবার বিকেলে বামনগাছি ও মন্ডলগাথীর মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, একটি বাইক বারাসাত থেকে দত্তপুকুরের দিকে যাচ্ছিল এবং অন্যটি দত্তপুকুর থেকে বারাসাতের দিকে আসছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই বাইক চালকই অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। মন্ডলগাথী এলাকায়