12151 সমরসতা সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে শরীরের ডান পা খোয়ালেন এক ট্রেন যাত্রী। শনিবার ভোরে ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার বরাভূম রেল স্টেশনে। জখম রেল যাত্রীর নাম সনু বারুই বাড়ি আসামের ডিব্রুগড়। জখম রেল যাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়ার টিকিট দেখে জানা গেছে তিনি তাম্বরম থেকে তিনসুকিয়া জংসনে ফিরছিলেন।