ক্যানিং ১: জমি দখলে বাধা দেওয়ায় দক্ষিণ মাখালতলায় এক পরিবারের উপর হামলা; জখম ৪, থানায় অভিযোগ দায়ের
এক পরিবারের উপর চড়াও হয়ে হামলার অভিযোগ স্থানীয় দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনায় সাহানারা সর্দার, সাদ্দাম সর্দার সহ তাঁদের পরিবারের চারজন জখম হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার ঘুটিয়ারিশরীফ দক্ষিণ মাখালতলা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত মইদুল শেখ, রমজান শেখ, মুন্না শেখরা। জোর করে সাহানারাদের জমি দখলের চেষ্টা করছে অভিযুক্তরা। সেই ঘটনার প্রতিবাদ করতেই এই হামলা বলে অভিযোগ। এ বিষয়ে শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ ঘুটিয়ারি শরীফ ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে।