বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে বীরভূমের রামপুরহাট শহরে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। রবিবার সন্ধ্যে নাগাদ রামপুরহাট শহরের কামারপট্টি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব, এদিন উপস্থিত ছিলেন রামপুরহাট শহর বিজেপির নেতাকর্মীরা।