সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা: বারাসাত ১ নম্বর ব্লকের ২৯৮৮ জন পাচ্ছেন আবাসের টাকা, প্রস্তুতি তুঙ্গে রাজ্যজুড়ে অপেক্ষার অবসান ঘটিয়ে ‘বাংলার আবাস যোজনা’র দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে তিনি ভার্চুয়ালি এই প্রকল্পের টাকা প্রদানের সূচনা করেন। এর ফলে বারাসাত ১ নম্বর ব্লকের মোট ২৯৮৮ জন গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাচ্ছে