ইসলামপুর: ভোটার তালিকায় নাম নেই মন্ত্রী গোলাম রব্বানীর, উত্তরে রাজনৈতিক চাপানউতোরের আশঙ্কা
ভোটার তালিকায় নাম নেই মন্ত্রী গোলাম রব্বানীর, উত্তরে রাজনৈতিক চাপানউতোরের আশঙ্কা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী -র নাম এখনও ভোটার তালিকায় না ওঠায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নিজেই জানিয়েছেন, পার্ট নম্বর ৬০ ও সিরিয়াল নম্বর ৮৩-এ খোঁজ করেও তিনি নিজের নাম পাননি। তবে ব্যক্তিগত ক্ষোভের চেয়ে বৃহত্তর সমস্যার দিকেই আঙুল তুলেছেন তিনি। তার দাবি, জেলায় প্রায় ৪ লক্ষ ৮০ হাজার এবং গোয়ালপোখরে প্