মথুরাপুর–২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির অধীন ১১টি অঞ্চলের প্রায় সাড়ে ছয় হাজার উপভোক্তার মধ্যে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নির্বাচিত উপভোক্তাদের হাতে চেক প্রদান করে বাংলার বাড়ি প্রকল্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন রায়দিঘি বিধানসভার মাননীয় বিধায়ক ডাঃ অলক জলদাতা ও মথুরাপুর–২ নম্বর ব্লকের বিডিও স্বরূপ ভট্টাচার্য্য।