পাড়া: ৪৮ দিনের কর্মবিরতির অবসান, ভাতা বাড়লেও পুরোপুরি সন্তুষ্ট নন পাড়া ব্লকের আশা কর্মীরা
Para, Purulia | Feb 9, 2026 পুরুলিয়া: টানা প্রায় ৪৮ দিন কর্মবিরতির পর অবশেষে কাজে ফিরলেন পুরুলিয়া জেলার আশা কর্মীরা। রাজ্য বাজেটে আশা কর্মীদের ভাতা এক হাজার টাকা করে বৃদ্ধি পাওয়ার ঘোষণার পরই তাঁরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। সোমবার থেকে জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি পাড়া ব্লক এলাকার আশা কর্মীরাও পুনরায় কাজে যোগদান করেছেন। তবে ভাতা বৃদ্ধিতে আশা কর্মীরা পুরোপুরি