বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা হাসপাতালের বাগানের মধ্যে সদ্যজাত শিশুকন্যাকে ফেলে রেখে দেওয়াকে কেন্দ্র করে বারুইপুর মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। তাকে হাসপাতালের নবজাতকদের চিকিৎসা কেন্দ্রে রেখে চিকিৎসা শুরু হয়েছে।কে বা কারা এই ঘৃণ্যকর কাজ করেছে তা নিয়ে বারুইপুর থানা কে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, হাসপাতালের এমার্জেন্সি পরিষেবার বাইরে বাগানে শিশু কন্যাকে ফেলে দেওয়া নিন্দনীয়।