রায়গঞ্জ: বিধানসভা ভোটের প্রচারে কাটিহার গ্রামে প্রচার সারলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী
বিধানসভা ভোটের প্রচারে রায়গঞ্জের কাটিহার গ্রামে প্রচার সারলেন রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সোমবার বিকালে কৃষ্ণ কল্যাণী নিজের সামাজিক মাধ্যমে এমন তথ্য জানান৷ তিনি তার সামিজক মাধ্যমে আরও জানান, তিনি ওই গ্রামের গ্রামবাসীদের জন্য বিগত টার্মে কি কি পরিষেবা প্রদান করেছেন। পাশাপাশি ওই কাটিহার গ্রামে ৩ কোটি টাকার বেশী অর্থ বরাদ্দের উন্নয়ন করা হয়েছে বলেও জানান কৃষ্ণ৷