আকরাহাট বাজারে অনুষ্ঠিত হলো উল্টো রথ, হরিনাম কীর্তনে মাতল ভক্তরা । শনিবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত আখড়াহাট বাজারে উল্টোরথে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই উল্টো রথে ভক্তরা হরিনাম সংকীর্তনে গোটা রাস্তা উঠলো। এই উল্টো রথ আকড়াহাট বাজার পরিক্রমা করে অবশেষে আকরাহাট বাজার সংলগ্ন হরি মন্দির উল্টো রথ থামে, গোটা রাস্তা ভক্তদের হরিনাম সংকীর্তন এ মেতে ওঠে উল্টো রথ যাত্রায় অংশগ্রহণকারী সকল ভক্তবৃন্দ সহ সাধারণ মানুষ।