কালীগঞ্জ: গোবিন্দপুর এলাকায় জাতীয় সড়কের কাছ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কালীগঞ্জে
Kaliganj, Nadia | Feb 13, 2026 নদীয়ার কালীগঞ্জের গোবিন্দপুর এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করল কালীগঞ্জের মীরা ফাঁড়ির পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়াল এলাকায়। এদিন ১২ নং জাতীয় সড়কের ধারে একটি ফাঁকা জায়গায় দেহ পড়ে থাকতে দেখে এলকার মানুষ খবর দেয় পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করে মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ কালীগঞ্জ থানায় সংরক্ষণ করে রাখা হয়েছে।