বারাসত ২: মিতপুকুরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পুনঃ সংস্কার ও নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক
বারাসত ২ ব্লকের মিতপুকুরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পুনঃ সংস্কার ও নতুন ভবনের শুভ উদ্বোধন হল সোমবার দুপুর বারোটা নাগাদ। মাননীয় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের জন্য বরাদ্দ করেছিলেন ১ কোটি ৪২ লাখ ৪৭ হাজার ৬৯৪ টাকা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার বিধায়ক সেখ রবিউল ইসলাম, বারাসত ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বারাসত ২ ব্লকের স্বাস্থ্য অধিদপ্তরের,বিশিষ্ট সমাজসেবী মনিরুল ইসলাম,আসের আলী মল্লিক, জিয়াউল ইসলাম