রায়গঞ্জ: নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা করনদিঘির বোতলবাড়ি এলাকায়, লরির ধাক্কায় গ্রামীণ চিকিৎসকের মৃত্যু, জখম ৪
করণদিঘীর বোতল বাড়ি এলাকায় লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক গ্রামীণ চিকিৎসকের, গুরুতর জখম একই পরিবারের চারজন। শুক্রবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আলতাপুর গ্রাম পঞ্চায়েতের বড়ুয়া পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হারুন আলী (৪৯) নামে ওই চিকিৎসককে মৃত ঘোষণা করা হয়।