২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নতুন প্রচার কৌশলে নেমেছে তৃণমূল কংগ্রেস। পাড়ায় পাড়ায় বড় পর্দায় সিনেমা দেখিয়ে জনসংযোগ শুরু করেছে শাসক দল। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ পাড়া ব্লকের দেউলী অঞ্চলের দেউলী গ্রামে এই প্রচারাভিযান করা হয়, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে তুলে ধরা চলচ্চিত্র ‘লক্ষ্মী এল ঘরে’ প্রদর্শিত করা হয়। এই অভিযান ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন জেলা মহিলা সভানেত্রী মিনু বাউরী,পাড়া ব্লক সভাপতি মনোজ স