নিতুড়িয়া: নিতুরিয়া ব্লকের মদনডিতে অবস্থিত ইস্পাত কারখানার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন
নিতুরিয়া ব্লকের মদনডি তে অবস্থিত একটি ইস্পাত কারখানার উদ্যোগে আজ শুক্রবার অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির যেখানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর মহকুমা শাসক বিবেক পঙ্কজ নিতুরিয়া ব্লকের বিডিও পবির কুমার সিনহা এবং ওই শিল্প সংস্থার আধিকারিকেরা উদ্যোক্তাদের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানান প্রতি বছর এলাকার উন্নয়ন ফান্ড থেকে রক্তদান শিবির সহ নানারকম স্বেচ্ছাসেবামূলক কাজ করা হয় এদিন দুপুর দুটা একটা পর্যন্ত ২৫০ জন রক্ত দাতা রক্ত দান করেন