রবিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাত ভ্রমণে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন সকাল ন'টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এস আই আর সহ একাধিক বিষয় নিয়ে আবারও রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ।।