বাসন্তী বারুইপুর বাইপাসে লরি ও ছোট হাতি সংঘর্ষে পাশের পুকুরে পড়ে যায় ছোট হাতি, উল্টে যায় লরিটি, প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, বারুইপুর মালঞ্চ বাইপাস এর কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি ছোট হাতি এবং কলকাতার দিক থেকে একটি মাল বোঝাই লরি দ্রুতগতিতে এসে সেই ছোট হাতি গাড়িটিকে সজোরে ধাক্কা মারে এবং ছোট হাতি গাড়িটি বাইপাসের পাশে একটি পুকুরে পড়ে যায়, ধাক্কা মেরে টাল সামলাতে না পেরে উল্টে যায় ওই মাল বোঝাই লরিটি।