বেহাল রাস্তার জন্য পথ দুর্ঘটনায় সহ নাগরিকের মৃত্যু, পথ অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলো কলেজ পাড়া বাসী৷ বুধবার সন্ধ্যায় কলেজপাড়ার আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা গেছে। দীর্ঘদিন থেকে কলেজপাড়ার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার বেহাল দশা। ফলে এই রাস্তায় দীর্ঘদিন থেকে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দা গৌতম দত্ত রায় নামের এক ব্যক্তি, বাজার করে বাড়ি ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের সামনে টোটোর ধাক্কায় গুরুতর জখম হন।