মামার বাড়িতে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনায় মৃত যুবকের নাম হরি রাম(২৩)। ক্যানিংয়ের বৈকুণ্ঠপুর গ্রামের ঘটনা। মঙ্গলবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সঠিক কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে হরির বাড়ি উত্তরপ