বন্ধুর বাবার মারে মৃত্যু হয়েছে এক তরুণের। জানা গিয়েছে, মদ্যপান ঘিরে চার বন্ধুর বচসা বাঁধে। তিন বন্ধু মিলে আরেকজনকে মারধর করেছে বলে অভিযোগ। এই মার খাওয়া তরুণ তাঁর বাবাকে ফোন করে ডেকেছিলেন। ওই ব্যক্তি এসে ছেলের সঙ্গে মিলে এক বন্ধুকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মারের চোটেই ওই তরুণের মৃত্যু হয়েছে বলে খবর।