বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর ঢল নামছে জেলার তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের। কার্যতো বলা যেতে পারে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এখন নতুন পর্যটন স্থান। সকাল থেকে সন্ধ্যা বিভিন্ন মানুষের ঢল নামছে এখানে, নিত্য নতুন খাদ্য সামগ্রিক নিয়ে এলাকার দোকানদারেরাও হাজির হয়েছেন, রবিবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত হাজার হাজার দর্শনার্থীদের ভিড় ছিলো আজ।