উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানা এলাকায় বড়সড় এক প্রতারণা চক্রের হদিস পেল পুলিশ। গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে চক্রের মূল পাণ্ডা মধুরিমা দাস ও তার সহযোগী রাহুল চট্টোপাধ্যায়কে। ঘটনার সূত্রপাত গত ২৮ নভেম্বর। বাদুড়িয়ার চাতরা এলাকায় সুভাষ ভঞ্জের সোনার দোকানে ৫৬,০৯০ টাকার একটি নেকলেস পছন্দ করেন মধুরিমা। বিল করার অছিলায় নেকলেসটি নিয়ে তিনি চম্পট দেন। দীর্ঘদিন টাকা না পেয়ে দোকানদার গত ১৬ ডিসেম্বর সিসিটিভি ফুটেজসহ থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ জানতে পারে